জঙ্গি সন্দেহে গুলশান-বনানী এলাকায় পুলিশের ব্লকরেইড

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:০৮ এএম

জঙ্গি অবস্থান করছে এমন সন্দেহে রাজধানীর গুলশান ও বনানী এলাকায় ব্লকরেইড দিয়েছে পুলিশ। এসব এলাকার কয়েকটি হোটেল এবং মেস ঘিরে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

পুলিশ জানায়, বনানী ও কাকলি এলাকায় বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ অভিযান। যাদের খোঁজে এ অভিযান তাদের কাউকে পাওয়া যায়নি।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, ইনসাফ নামে একটি আবাসিক হোটেলের ভেতরে পলাতক জঙ্গি ও তার সহযোগীরা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান চালায়। 

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গুলশান, বনানী নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় জঙ্গি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরতে এলাকাভিত্তিক ব্লকরেইড চলছে।

আরও পড়ুন: গভীর সঙ্কটে কিংবদন্তি ফুটবলার পেলের জীবন

জানা গেছে, এই মুহূর্তে মতিঝিলের হোটেল রহমানিয়ায় তল্লাশি চলছে।

গুলশান থানার ডিসি জানিয়েছেন, বনানী, কাকলি এলাকায় জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লকরেইড চলছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর