মোল্লাহাটে ট্রলি উল্টে তরুণ নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১২:০৮ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে ইটবাহী ট্রলি উল্টে ট্রলির চালক এক তরুণ নিহত হয়েছেন। 

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাওলা মাদ্রাসাঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ট্রলি চালক মুরসালিন (৩০) উপজেলার গাড়ফা গ্রামের লায়েব আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, মুরসালিন নিজেই ইট বোঝাই ট্রলিটি চালিয়ে নিয়ে যাচ্ছিল এবং দুর্ঘটনাস্থলে ট্রলি ঘোরানোর সময় সেটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে নিহত হন তিনি। 

আরও পড়ুন: কুমিল্লায় পত্রিকা বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এ প্রসঙ্গে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ট্রলি উল্টে চালক নিহত হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর