রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী এখন ইরান: যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১০:২৭ এএম

রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক এখন পুরোদমে সামরিক অংশীদারিত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (৯ ডিসেম্বর) মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়া ইরানকে অভূতপূর্ব সামরিক সহায়তা প্রদান করছে। 

এই দুই দেশ যৌথভাবে প্রাণঘাতী ড্রোন তৈরির চিন্তাভাবনা করছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে বলেও জানান তিনি। 

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে ইউক্রেন অভিযোগ করার পর রাশিয়া-ইরান সম্পর্ক সামনে চলে এসেছে। প্রথমদিকে এ অভিযোগ অস্বীকার করলেও, যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা স্বীকার করে ইরান। 

ড্রোন তৈরিতে রাশিয়া ও ইরানের মধ্যে চুক্তি হলে তা ইউক্রেন, ইরানের প্রতিবেশি দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন জন কিরবি। 

তিনি বলেন, অস্ত্র তৈরি ও প্রশিক্ষণের ব্যাপারে ইরানের সাথে কাজ করতে আগ্রহী রাশিয়া। রাশিয়া ইরানকে হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো উন্নত সামরিক উপাদান দিয়ে সাহায্য করতে চায় বলেও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। 

'ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সহায়ক হয়ে উঠেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা করতে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া, যার ফলে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ, তাপ ও জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের কর্মকাণ্ডের কারণে ইউক্রেনে মানুষ মারা যাচ্ছে', যোগ করেন তিনি। 

তার এ অভিযোগকে সমর্থন করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ইরানের শত শত ড্রোনের বিনিময়ে রাশিয়া তাদেরকে সামরিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে অক্টোবরে ইউক্রেনে হামলায় ব্যবহৃত কামাকাজি ড্রোন রাশিয়াকে ইরান সরবরাহ করেছিল বলে অভিযোগ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রাথমিকভাবে এ অভিযোগ অস্বীকার করলেও, ইরান যুদ্ধের 'অনেক মাস আগে' রাশিয়াকে 'সীমিত সংখ্যক' ড্রোন সরবরাহ করেছিলো বলে স্বীকার করে। 


একাত্তর/এসজে

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর