উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার চীনের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০১:২৪ পিএম

সৌদি আরবে শীর্ষ বৈঠকে উপসাগরীয় দেশগুলোর সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা ও জ্বালানি সম্পর্কের অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

সৌদি আরব সফরের তৃতীয় ও শেষ দিনে শি শুক্রবার (৯ ডিসেম্বর) ছয় সদস্য বিশিষ্ট গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) এবং চায়না-আরব নেতৃবৃন্দের সাথে শীর্ষ বৈঠকে অংশ নেন।

এর একদিন আগে শি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বাদশাহ সালমানের সাথে সাক্ষাত করেন। উভয়ের বৈঠক শেষে সমাঝোতা স্বারক সই হয়।

চায়না-জিসিসি’র শীর্ষ সম্মেলনের শুরুতেই শি জিন পিং বলেন, জিসিসি দেশগুলোকে তাদের নিরাপত্তা বজায় রাখা এবং উপসাগরীয় অঞ্চলের জন্যে একটি সম্মিলিত নিরাপত্তা কাঠামো তৈরিতে চীন নিশ্চিত সহযোগিতা অব্যাহত রাখবে।

এছাড়া চীন জিসিসি দেশগুলো থেকে চলমান ভিত্তিতে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে বলে জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাথে বৈরি সম্পর্কে থাকা চীনের সাথে সৌদি আরব দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে আসছে। যদিও সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। 

এ প্রেক্ষিতে চীন- সৌদির এ কূটনৈতিক উদ্যোগ উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটি শি’র সফরের আগে বলেছিল, বিশ্বজুড়ে চীন তার প্রভাব বিস্তারের অংশ হিসেবে সফরের এ উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী এখন ইরান: যুক্তরাষ্ট্র

যদিও চীনের পক্ষে বলা হয়েছে, করোনাকালে চীন-সৌদি উভয় দেশের হোঁচট খাওয়া অর্থনীতি চাঙ্গা করাই তাদের মূল লক্ষ্য।

সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য পূরণে চীন ও সৌদি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। করোনা মহামারি শুরুর পর চীনের বাইরে শি’র এটি ছিল তৃতীয় সফর।


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর