আবারো শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের মিশন। কাতারে ৩ ম্যাচের প্রথটাতেই জয়ের নেশায় মাঠে নামবে জামাল ভূইয়ার দল, প্রতিপক্ষ আফগানিস্তান।
প্রথমে দারুণ খেলেও প্রথম লেগে ১-০ গোলে হারের জ্বালাটা এবার মিটিয়ে নিতে চায় টিম বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায়।
নেপালের বিপক্ষে হার ছিলো জাতীয় ফুটবল দলের সবশেষ মিশন। সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে জামালরা এখন বেছে নিয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব।
বাছাইপর্বের তিন ম্যাচ প্রথমটাই আফগানিস্তানের বিপক্ষে। প্রথম লেগে দু’দলের মোলাকাত ছিলো তাজিকিস্তানে, টক্কর হয়েছিলো সমানে, পোড়া কপাল বাংলার শেষমেশ এক গোলে হার।
সেবি আফগানদের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশ জিতেছিল ২০০৪ সালে, সাফ গেমসে। সব মিলিয়ে ম্যাচ খেলেছে ৮টা। ড্র হয়েছে ৪টা। জয়-পরাজয়ও সমান ২টা করে।
তাই এই লড়াইটাও হবে কাগজের পাতায় এগিয়ে যাবার। জামালের দল এবার আত্মবিশ্বাসী। যদিও কোনো প্রস্তুতি ম্যাচ পায়নি, অনুশীলনেও ছিলো বেশ ঘাটতি।
তাতে কি, মনের অগাধ বিশ্বাস আর দৃঢ় মনোবল কতো কঠিন পরিক্ষাই তো করে তোলে সফল। কাতারে পৌঁছে দুইদিন অনুশীলন শেষে ম্যাচের আগের দিন দল ছিলো বিশ্রামে।
তবে একটা ব্যবধান স্পষ্ট দুই দলের অনুশীলনে। শারীরিক উচ্চতা আর শক্তিমত্তা। ভৌগলিক কারণেই বাংলাদেশের চেয়ে দৈহিক গড়নে ওরা এগিয়ে।
আরও পড়ুন: জয় ধরে রাখা গেলো না, হলো না হোয়াইটওয়াস
অনুশীলনটাও জম্পেশ হয়েছে ওদের। দুবাইতে ক্যাম্প, দুটি প্রস্তুতি ম্যাচ। লম্বা সময় ধরে ম্যাচ ভেন্যুতে অনুশীলন। নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছে আফগানরা।
একাত্তর/আরএ
