তুরস্কে নতুন তেলের খনি আবিষ্কার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার হয়েছে। এ খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানা গেছে, যার বাজার মূল্য প্রায় ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলার।

দেশটির টিআরটি ওয়ার্ল্ড জানায়, গতকাল (সোমবার) তুর্কি মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান।

এসময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কের সমুদ্র উপকূলের বাইরে যে দশটি তেলক্ষেত্র রয়েছে নতুন খনিটি তার অন্যতম। 

এরদোগান বলেন, আমরা এই খনির চারটি কূপ থেকে প্রতিদিন পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করতে পারব যা মানের দিক দিয়ে খুবই উন্নত।

তিনি আরও জানান, তুরস্ক ২০২১ সালে আরও যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেখান থেকে ৭১০ কোটি ব্যারেল তেল রিজার্ভে যুক্ত হবে।

image


আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর গ্রেপ্তার

তুরস্ক দৈনিক তেলের উৎপাদন বাড়িয়ে এক লাখ ব্যারেলে নেয়ার পরিকল্পনা করেছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি সমুদ্রে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদার করবে।

তুরস্ক এই মুহূর্তে জ্বালানির জন্য রাশিয়া এবং ইরানের ওপরে দারুণভাবে নির্ভরশীল। এর মধ্যে শুধু রাশিয়া থেকেই শতকরা ৪৪ ভাগ গ্যাস আমদানি করে থাকে আঙ্কারা।


একাত্তর/আরবিএস  

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর