ছয় চোরাই মোটরসাইকেলসহ পাঁচ চোর গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি হওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, কিছুদিন আগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকার সীমান্ত নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি হলে সে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন শ্যামনগর এলাকা থেকে জসীমউদ্দিনকে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যর ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কুমিল্লার মুরাদনগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরো ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের রুহুল আমিন, সমীর মিয়া, তানভীর ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রাণীনগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসি আরো জানান, দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মোটরসাইকেল চোর চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর