এমসি কলেজের ধর্ষণ মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ আদেশের পর চাঞ্চল্যকর মামলাটি দ্রুত নিষ্পত্তি ও সুবিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।

বাদী পক্ষের প্রধান প্রসিকিউটর এডভোকেট শহীদুজ্জামান জানান, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের চাঞ্চল্যকর মামলাটি গত বছর ১৪ই ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার সিদ্ধান্ত নেয় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলার জেলা মনিটরিং কমিটি। কিন্তু রহস্যজনক কারণে সেই সিদ্ধান্ত কার্যকরে কোন ব্যবস্থা নেয়নি জেলা প্রশাসন। বাধ্য হয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর চেয়ে গত ১ আগস্ট হাইকোর্টে রিট করেন ধর্ষণের শিকার তরুণীর স্বামী। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। 

প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম অভিযোগ করেন, মামলার সব আসামি ক্ষমতাসীন দলের ছাত্রনেতা হওয়ায় নানাভাবে বিচার কার্যক্রম ঝুলিয়ে রাখা হয়েছে। যে কারণে চার্জশিট দেয়ার দুই বছরেও শুরু হয়নি মামলার বিচার।

আরও পড়ুন: পলাশে অজ্ঞাত তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যান এক নববিবাহিত দম্পতি। এসময় ছাত্রাবাসে স্বামীকে বেঁধে ওই তরুণীকে দলবেঁধে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতা। এ ঘটনায় অভিযুক্ত আট ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। 


একাত্তর/জো

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর