ফাইনালে যেমন হতে পারে ফ্রান্স-আর্জেন্টিনার একাদশ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

পর্দা নামতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। আজ রাতেই জানা যাবে, কার হাতে উঠতে যাচ্ছে স্বপ্নের শিরোপা। শেষ ম্যাচের লড়াইয়ে দল দুটি কেমন একাদশ নিয়ে মাঠে নামবে কিংবা কি হতে যাচ্ছে তাদের ফর্মেশন।

কেমন হতে পারে দুই দলের ফর্মেশন ও পরিকল্পনা

ফ্রান্স দলে দিদিয়ের দেশমের অন্যতম শক্তির জায়গা দুই উইংয়ের গতি, যা দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাতে সক্ষম তার দল। দেশম তার ৪-২-৩-১ ফর্মেশন নিয়েই হয়তোবা আজও মাঠে নামবেন। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই এই ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে ফ্রান্স। শুধুমাত্র তিওনিশিয়ার বিরুদ্ধেই ৪-৩-৩ ফর্মশনে মাঠে নেমেছিল তারা। এই একটি ম্যাচেই তাদের হারতে হয়েছিল।

ফলে বলাই যাচ্ছে নিজেদের সেরা ফর্মেশন নিয়েই আজও মাঠে দেখা যাবে তাদের। দলে নতুন করে কোনো রকম ইনজুরি হানা না দিলে জিরুকে সামনে রেখে দুই পাশে এমবাপে এবং ডেম্বেলে থাকবে আক্রমণভাগে, সাথে থাকছে গ্রিজম্যান। পাশাপাশি মাঝ মাঠে থাকবে চুয়ামেনি এবং রাবিয়োট।

এদিকে সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারের পর, ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনা খেলছে পরিকল্পনা অনুযায়ী। প্রতি ম্যাচেই প্রতিপক্ষের জন্য আলাদা পরিকল্পনা করে ফাইনালে এসেছে তারা। তবে আজ বড় প্রশ্ন কি হতে পারে লিওনেল স্কলানির ফর্মেশন।

ফ্রান্সের মতো আক্রমণাত্মক ফুটবলের সামনে ৪-৪-২ ফর্মেশনে খেলবে নাকি ৩-৫-২ ফর্মেশনে। এমবাপে, জিরুদের আটকানোর জন্য স্কলোনি মাঝ মাঠের শক্তি বাড়াতে পারে। উপরে আলভারেজ এবং মেসি। যেখানে মেসিকে দেখা যেতে পারে ‘ফ্রি-রোলে’। তবে চোখ থাকবে ডি –মারিয়ার দিকেও, একাদশে তাকে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি, তবে  দেখা যেতে পারে সাব হিসেবে।

দুই দলের সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি(অধিনায়ক), হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন: কাতারের বিশাল সব স্টেডিয়াম ও হোটেলের ভবিষ্যৎ কী

ফ্রান্স: হুগো ইয়রিস(অধিনায়ক), জুলস কুন্ডে, রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাটে (দায়োত উপামেকানো), থি হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আড্রিয়েন রাবিয়োট, আঁতোয়াঁ গ্রিজমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে।


একাত্তর/আরআই/আরএ

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর