কাঠালিয়ায় গাছে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

ঝালকাঠির কাঠালিয়ায় বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের উত্তর আনইলবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত মো. হৃদয় খান (২২) উত্তর আনইলবুনিয়া গ্রামের মো. কুদ্দুস খানের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারেননি স্বজনরা। 

নিহতের পিতা মো. কুদ্দুস খান জানান, রাতে কৈখালী বাজারের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে হৃদয় নিজের ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। পরে সকালে বাড়ির পাশের ছোট একটি সরবতি গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। হৃদয় আত্মহত্যা করছে না কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, তা নিশ্চিত বলতে পারেননি তিনি। কারণ গাছে ঝুললেও মরদেহ মাটিতে বসা অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন: গাংনীতে মৌমাছির আক্রমণে একজনের মৃত্যু, চারজন আহত

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, হৃদয় লেখাপড়ায় অনিয়মিত ছিল বলে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। 


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর