বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন, উদ্বোধন রোববার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০:০০ এএম

রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। এতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

রোববার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।

এবার মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি মিলে মেলায় ৩৫১টি স্টল রয়েছে। 

মেলায় ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

তথ্যমতে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ৩১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ছাড়া মেলায় বড় দুটি হল রুম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন এবং শিশুদের জন্য আলাদা একটি মিনি পার্কের ব্যবস্থা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন গণমাধ্যমকে বলেন, মেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজটে যেন বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগর থেকে সরিয়ে গত বছর প্রথমবারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করা হয়।


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর