রাশিয়া কখনও বিভক্ত হবে না: পুতিন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ পিএম

পশ্চিমারা শান্তির বিষয়ে মিথ্যা বলছে এবং রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শনিবার (৩১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেয়া তার নববর্ষের ভাষণে এ অভিযোগ তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: তাস। 

পুতিন বলেন, ‘পশ্চিমারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় শান্তির বিষয়ে মিথ্যা বলেছিল এবং এখন তারা বিনা দ্বিধায় তা প্রকাশ্যে স্বীকার করছে। তারা রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করার জন্য ইউক্রেন এবং জনগণকে নিষ্ঠুরভাবে ব্যবহার করছে।’

পুতিন জোর দিয়ে বলেন, ‘আমরা কখনো কাউকে এটা করতে দিইনি এবং করবও না।’

তিনি আরও বলেন, কয়েক বছর ধরে পশ্চিমা অভিজাতরা কপটভাবে ডনবাস দ্বন্দ্বের সমাধানসহ তাদের শান্তিপূর্ণ অভিপ্রায়ের আশ্বাস দিয়ে আসছে। 

আরও পড়ুন: কঙ্গোতে কাদামাটি ধসে ১০ খনি শ্রমিক নিহত

রুশ প্রেসিডেন্ট বলেন, আসলে  প্রতিটি সম্ভাব্য উপায়ে তারা নব্য-নাৎসিদের উৎসাহিত করছিল যারা ডনবাসের গণপ্রজাতন্ত্রের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক এবং প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর