লিভারপুলের বিরুদ্ধে ৮৪ বছর পর জয় পেলো ব্রেন্টফোর্ড

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৪:১৪ পিএম

সিজনটা একদমই ভালো যাচ্ছে না সালাহদের। যদিও টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ বিরতিতে গিয়েছিলো তারা। এরপর গত ২৬ ডিসেম্বর আবারও মাঠে ফেরে ইপিএল। এরপর আবারো টানা দুই জয়ে টেবিলের সেরা পাঁচে প্রবেশের সুযোগ পায় ক্লপের দল। কিন্তু ১৯৩৮ সালের পর ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে টেবিলের ছয়েই রয়েছে অলরেডরা।

সাবেক ইপিএল চায়ম্পিয়নদের সিজনটা ভালো যাচ্ছে না, সিজনের শুরু থেকেই ইয়ুর্গেন ক্লপের দলটি প্রত্যাশিত পারফর্ম্যান্স করতে পারছিলো না। হারিয়ে ফেরা নিজেদের ছন্দটা যেনো ফিরে পেয়েছিলো তারা, বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবং পরে, টানা চার ম্যাচ জয়ের পর, শীর্ষে পাঁচে জায়গা করে নিতে কাল প্রয়োজন ছিলও একটি জয়ের। কিন্তু আবারো ছন্দ পতন, হেরে বসলো সপ্তম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের কাছে।

দিনের প্রথম গোলটি আসে লিভারপুলের পা থেকেই, ইব্রাহিমা কোনাতের করা আত্মঘাতী গোলে ম্যাচের ১৯ তম মিনিটে পিছিয়ে পরে অলরেডরা। বিরতিতে যাওয়ার আগে ইয়োয়ানে উইসার গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ গোলে প্রথম অর্ধ শেষ করে সালাহরা।

তিন পরিবর্তন নিয়ে দ্বিতীয় অর্ধ শুরু করে লিভারপুল। ম্যাচের ৪৮ মিনিটেই ব্যবধান কমাতে পারতো অলরেডরা, যদিনা নুনিয়েজের করা গোলটি ভিএআর ডিসিশনে বাতিল না হতো। তবে মাত্র দুই মিনিট পরেই অক্সলেইড-চেম্বারলেইনের হেড জালের দেখা পেলে ব্যবধান কমায় কলপের দল। 

ড্র কিংবা জয়ের আশা দেখতে থাকা অলরেডদের নিশ্চুপ ৮৪ মিনিটে গোল করে বসেন ব্রায়ান এমবিউমোর। সেই গোলেই ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। 

এমবিউমোর করা শেষ গোলটি মেনে নিতে পারছেন না লিভারপুল কোচ। তিনি বলেন, ব্রেন্টফোর্ডের করা তৃতীয় গোলে রেফারির সিদ্ধান্তকে ‘সম্মান করতে পারছি না’। 

তিনি অভিযোগ করেন, গোল করার আগে এমবিউমো ফাউল করেছেন কোনাতেকে। 

ভিডিও রিপ্লেতে দেখা যায়, মাঝ মাঠ থেকে এমবিউমোকে লক্ষ্য করে বাড়ানো বলের কাছে আগে যান কোনাতে। বলকে হেড করে একটু সামনে এগিয়ে নেন তিনি। তবে পেছন থেকে তাকে ধাক্কা মারেন এমবিউমো। দুজনের পায়ে-পায়ে সংঘর্ষ হয়ে কোনাতে পড়ে গেলেও ফাউলের বাঁশি বাজাননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল।

ম্যাচ শেষে তাই অভিযোগ করেন রেফারির উপর, ফাউল মানে ফাউল, কাউকে আটকে রাখা মানে আটকে রাখা, কাউকে ধাক্কা দেওয়া মানে ধাক্কাই দেওয়া। তারা এটা করতে পারে না।


একাত্তর/আরআই/এসি 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর