রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৬:৪৯ পিএম

নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারে মহিষমারা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। মেথিকান্দা স্টেশনে পৌছার আগেই মহিষমারা এলাকায় ওই ব্যক্তি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ এর কাছাকাছি। তার পরনে ছিল সবুজ রংয়ের লুঙি, নীল শার্ট ও জিন্সের জ্যাকেট। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির সঙ্গে থাকা দুইটি মোবাইল উদ্ধার হয়েছে। একটি মুঠোফোনের কললিস্টে থাকা কয়েকটি নাম্বারে ফোন করা হয়েছে। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা। মরদেহের সুরতহাল শেষ করে তা মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর