পাহাড়ে ঘুমন্ত ম্রো’দের ঘরে আগুন, অভিযোগ রাবার মালিকের দিকে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৪ পিএম

বান্দরবানে বছরের শুরুতে ঘুমিয়ে থাকা ম্রো’দের ঘরে আগুন, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গ্রামবাসীর অভিযোগ, লামা রাবার ইন্ডাস্ট্রির মালিক কর্তৃপক্ষ এ আগুন ও লুটপাটের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।  তাদের দাবি, পুড়িয়ে মেরে ফেলতেই এই হামলা করা হয়েছে। 

গত দুই জানুয়ারি দিবাগত রাত একটার দিকে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের রেঙয়েন কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় রেঙয়েন কারবারী জানিয়েছেন, রাতে হঠাৎ মানুষের চিৎকার ও কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে। দেখি তিন-চারটা ঘরে আগুন জ্বলছে। পরে নিচে গিয়ে দেখি আমার ঘরের দিকে ১০-১৫জন বাঙালি আসছেন। এমন অবস্থায় পরিবার নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ি। তখন তারা আমার ঘরে এসে ভাঙচুর করে। 

তিনি দাবি করেন, আগুনে পুড়িয়ে মারতেই এই শীতে গভীর রাতে হামলা করা হয়েছে। 

image


রেঙয়েন বলেন, ঠিক কত ঘর হামলার শিকার হয়েছে তা এ মুহূর্তে নির্দিষ্ট করা বলা যাচ্ছে না। তবে আমরা সবাই যে যার মতো পালিয়ে বাঁচার চেষ্টা করছি। 

তবে তিনি জানান, এখন পর্যন্ত মোট সাতটি ঘরবাড়িতে আগুন, ৫-৬টি ঘরে হামলা হয়েছে। এসময় ঘরের কিছু মালামাল লুট করা হয়েছে বলেও জানতে পেরেছি। 

তার দাবি, লামা রাবার ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষে দায়িত্বে থাকা দেলোয়ার, নুরু ও মহসিনের নেতৃত্বে এ হামলা হয়েছে। তারা চারটি ট্রাকে করে আমাদের গ্রামে এসে এই হামলা চালিয়েছে। 

image


এ ব্যাপারে লামার রাবার ইন্ডাস্ট্রির মালিক পক্ষের ম্যানেজার মো. কামাল বলেন, গ্রামে আগুন ও হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। শুনেছি গ্রামবাসীরা নাকি আমাদের ৪০০ একর জায়গায় নতুন করে ঘর তৈরি করছে। এই জায়গা গুলোতে আমাদের। ওদের না।

লামা থানার ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) হোসেন ইবনে নাইম ভুইঁয়া বলেন, আমরা এ রকম কোনো ঘটনা শুনিনি। এইমাত্র আপনার মাধ্যমে জানতে পারলাম। 

লামা সার্কেলের এসপি মো. আনোয়ারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া কথা অবশ্য জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

image


আরও পড়ুন: গাইবান্ধায় ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই: ইসি

সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন উল্লেখ করে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজী বলেছেন, সেখান  গ্রামবাসী ও রাবার কোম্পানির মালিকদের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছে। এখন খতিয়ে দেখতে হবে ঘটনাটি প্রকৃত অর্থে কি ঘটেছে? যদি রাবার মালিকেরা ঘটনা ঘটিয়ে থাকে তাহলে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর