ইউরোপে শীতকালে রেকর্ড গরম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে ইউরোপের একাধিক দেশে জানুয়ারি মাসের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। চলতি মাসে মহাদেশটির আট দেশে তাপমাত্রার জাতীয় রেকর্ড হয়েছে এবং আঞ্চলিক রেকর্ড হয়েছে তিনটিতে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রোববার পারদ ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ফারেনহাইট) স্পর্শ করেছে। অন্যদিকে স্পেনের বিলবাওতে তা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা জানুয়ারির গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি।

অন্যদিকে উত্তর আমেরিকায় আরও তীব্র শীত দেখা দিয়েছে। মারাত্মক শীতে গেলো কয়েকদিনে ওই অঞ্চলে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস এবং লুইসিয়ানাতে ভারী তুষারপাত এবং হিমায়িত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷

তবে আটলান্টিকের ইউরোপীয় প্রান্তে বছরের শুরুতে আবহাওয়া অনেক জায়গায় স্বাভাবিক ছিল।

নেদারল্যান্ডস, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, ডেনমার্ক এবং বেলারুশের তাপমাত্রা জাতীয় রেকর্ড ভেঙেছে। একই পরিস্থিতি জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনেও। 

১ জানুয়ারি ওয়ারশতে তাপমাত্রা আগের যেকোনো জানুয়ারি মাসের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং বেলারুশে আগের তুলনায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সুইজারল্যান্ডে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এ অঞ্চলের উষ্ণ আবহাওয়া আল্পসজুড়ে স্কি রিসর্টগুলোকে প্রভাবিত করেছে। সেখানে স্কি করার জন্য পর্যাপ্ত তুষারের ঘাটতি দেখা দিয়েছে।

অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশে পারদ পতন এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তে মস্কোর তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এমনটাই ধারনা করা হচ্ছে। 

কয়েকদিন আগেই যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং স্পেন ২০২২ সালকে তাদের উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করেছিল। যুক্তরাজ্যেও ডিসেম্বরে গড় তাপমাত্রা বেড়েছে।

মানব-প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে।

আরও পড়ুন: ৯৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ

এর ফলে শীতকালীন এবং গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ব্যাপক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টদের শঙ্কা, এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে যা অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

শিল্প যুগ (১৮০০ সাল) শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 

 

একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর