শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন, সড়ক অবরোধ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে দুটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এসময় ভাঙচুর চালানো হয় আরও কয়েকটি বাসে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান,  ঘটনাস্থলে নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন নানী। এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুই জনেই আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: সান্তাহারে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, এরই মধ্যে শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে যায়। এসময় উত্তেজিত জনতা ওই বাসসহ দুটি অনাবিল পরিবহনের বাস আটক করে অগ্নিসংযোগ করে। এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুরও করেছে। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয় বলেও জানান তিনি।  


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর