বাঘাইহাট থেকে সাজেকে গাড়ি ছাড়ার নতুন সময় ঘোষণা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০:০৮ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ক্যাম্প থেকে সাজেক পর্যটন কেন্দ্রে গাড়ি ছাড়ার নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল থেকে নতুন সময়সূচী কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

সেনাবাহিনীর ছয় বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরীর পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানি উল রহমান স্বাক্ষরিত এক চিঠিতেও এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, সাজেকের কটেজ মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের যাওয়ার সময় সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং বিকালের সময় ৩টার পরিবর্তে ২টা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার আর দীঘিনালা থেকে ৪০ কিলোমিটার। খাগড়াছড়ির সদর থেকে চাঁদের গাড়িতে (স্থানীয় পরিবহন) করে দুই ঘণ্টার পথ। পাহাড়ি এই সড়কে পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টহল সার্বক্ষণিক দেখা যায়। 

আরও পড়ুন: শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন, সড়ক অবরোধ 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, শীতের কারণে রিসোর্ট ব্যবসায়ীদের অবেদন এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নতুন এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে।


একাত্তর/জো 

অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর