বেঞ্চ অফিসার পদে ১০ জনকে পদোন্নতি দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:০০ পিএম

সহকারী বেঞ্চ অফিসার থেকে ১০ জনকে হাইকোর্টের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে তাদের পদোন্নতি দিয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ১০ জন হলেন, মো. শহিদুল ইসলাম, মো. হক,  মুহা. বেলাল হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আজিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওবাইদুল হাসান খান, মো. জাকির হোসাইন, সহকারী বেঞ্চ অফিসার মো. মেহেদী হাসান ও আব্দুল খালেক।

আরও পড়ুন: বিএনপির মুখপত্র 'দৈনিক দিনকাল' ছাপাতে আপাতত বাধা নেই

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ১০ জন সহকারী বেঞ্চ অফিসারকে ২০১৫ এর (৮ম গ্রেড) বেতন স্কেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপূর্বক এই পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিযয়োগ বিধি, ১৯৮৭- এর -৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।

 

একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর