সোলেদার শহর দখলে নেয়ার দাবি ওয়াগনার গ্রুপের

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে লবণের খনিবিশিষ্ট শহর সোলেদার দখলে নিয়ে নেয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপ। তবে সেখানে এখনও লড়াই চলছে বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে চুক্তিভিত্তিক এই মিলিশিয়া বাহিনী দাবি করে, শহরের কেন্দ্রে এখনও লড়াই চলছে। অন্যদিকে কিয়েভ দাবি করেছে, সেখানে এখনও ইউক্রেনীয় সৈন্যরা লড়াই করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ও ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মঙ্গলবার গভীর রাতে বলেন, ওয়াগনার ইউনিট সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের কেন্দ্রে একটি কলড্রন তৈরি করা হয়েছে যেখানে শহুরে লড়াই চলছে।

ওয়াগনারের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে সোলেদারের একটি লবণের খনির মধ্যে প্রিগোজিন এবং তার ভাড়াটে যোদ্ধাদের দেখা গেছে।

প্রিগোজিনের মন্তব্য ইঙ্গিত দেয় যে শহরের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ অসম্পূর্ণ, যদিও তার দাবি শহরের পুরোটাই ওয়াগনারের হাতে রয়েছে।

শহরের উপকণ্ঠ থেকে দেখা গেছে, শহরের উপর দিয়ে ধোঁয়া উঠছে এবং অবিরাম আর্টিলারি বর্ষণ হচ্ছে।

যুদ্ধের ১১তম মাসে এসে রাশিয়ান কমান্ডাররা সোলেদারকে নিকটবর্তী শহর বাখমুত আক্রমণ করার একটি প্ল্যাটফর্ম হিসাবে লক্ষ্য করেছে। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে লড়াই করে আসছে বাখমুত।

সাম্প্রতিক মাসগুলিতে যুদ্ধক্ষেত্রের ধারাবাহিক বিপর্যয়ের পরে সোলেদার বিজয় রাশিয়ার জন্য প্রতীকী, সামরিক এবং বাণিজ্যিকভাবে তাৎপর্যপূর্ণ হবে। তবে বুধবার সকাল পর্যন্তও এর ভাগ্য সম্পূর্ণরূপে স্পষ্ট ছিল না।

আরও পড়ুন: মোসাদের সাথে সম্পর্কযুক্ত ১৩ জনকে আটকের দাবি ইরানের

কিয়েভের দাবি, তাদের বাহিনী এখনও মাটি কামড়ে পড়ে আছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর সকালের সারাংশে সোলেদারকে দোনেৎস্ক অঞ্চলে গোলাগুলি চলা কয়েকটি শহরের একটি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। 

বুধবার সকালে ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টার সাসপিলনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতিকে উদ্ধৃত করে জানায়, জেনারেল স্টাফের কাছ থেকে বিশদ বিবরণের জন্য অপেক্ষা করার আহবান জানিয়েছেন তিনি। রাশিয়ার সোলেদার নিয়ন্ত্রণের দাবি অস্বীকার করেছেন তিনি। 


একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর