সাজেকে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক-মাচালং সড়কে একটি ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। 

বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে সাজেক-মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আরোহী বি চাকমা মাচালং একুইজ্জাছড়ি এলাকার ললিত মোহন চাকমার ছেলে। দুর্ঘটনায় সুমতি রঞ্জন চাকমা (৪৫) নামে অপর আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাজেক-মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় পুলিশ। পরে অবস্থার অবনতি হলে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বি চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী সুমতি রঞ্জন চাকমা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ শেষকৃত্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর