ঘরে ঢুকে কিশোরীর গলা ও হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্ত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১০:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরে ঘরে প্রবেশ করে এক কিশোরীর (১৫) গলা, দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে এক দুর্বৃত্ত। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। বিয়ের প্রস্তাব বা প্রেমে ব্যর্থ হয়ে কেউ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে তার বোন সকালে বাজারে যান। খালাকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। এর একটু পরই তার চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছটফট করছে ওই কিশোরী। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। পরে তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোরীকে সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। সেখান থেকে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। তবে ওই কিশোরী এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের সহসভাপতি হলেন তৃতীয় লিঙ্গের শিশির

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসাইন জানান, খবর পেয়ে তিনি নিজে পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতাল এবং ঘটনাস্থলে যান। হামলাকারীদের কেউ দেখেনি। ধারণা করা হচ্ছে বিয়ে কিংবা প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে কেউ এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর