চার রত্ন নিয়েও রেনের কাছে হারলো পিএসজি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ এএম

বিশ্বকাপ ও ‘গোল্ডেন বল’ বিজয়ী লিওনেল মেসি, ব্রাজিলের সেরা ফরোয়ার্ড নেইমার, বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে, মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমিকে নিয়েও রেনের সঙ্গে পেরে উঠলো না জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এদিন ১-০ গোলে রেনের কাছে হারে এই ফরাসি জায়ান্ট। 

রেনের মাঠে লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতে হারের স্বাদ পেলো প্যারিসের তারকায় ভরা এই দলটি। তবে এর আগের হারটি এমবাপ্পের ঘাড়ে দিয়ে ক্ষণিকের সান্ত্বনা খুঁজলেও এবার পিএসজি সমর্থকরা একেবারেই হতবাক।

image


লিওনেল মেসি ও নেইমারকে শুরুর একাদশে রাখলেও ছুটি কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপেকে বেঞ্চে রাখেন পিএসজি কোচ। 

২০তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে পিএসজি। বক্সের সামনে থেকে মেসির বাম পায়ের সেই শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

বিরতির আগে ভালো একটি সুযোগ তৈরি করে পিএসজি। বক্সের ভেতর মেসির প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে।

প্রথমার্ধে গোল শূন্য স্কোর নিয়ে বিরতিতে যায় রেনে ও পিএসজি। বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান রেনের হামারি।

image


বিরতির পর ৫৬তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন গালতিয়ে। উগো একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপে ও আশরাফ হাকিমিকে। মাঠে নেমে দলকে ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ হারান ফরাসি তারকা এমবাপে। 

৮২তম মিনিটে বক্সের ভেতর থেকে হুয়ান বের্নাতের জোরাল শটে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান রেনের গোলরক্ষক। ম্যাচে লক্ষ্যে পিএসজি একমাত্র শট এটিই।

image


১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে মার্সেই। আর সমান ৩৭ পয়েন্ট নিয়ে মোনাকো চারে ও রেন পাঁচ নম্বরে আছে।


একাত্তর/এসি


তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর