উখিয়ায় বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে গুলিবর্ষণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ‘বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ’ ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় এ ঘটনা ঘটে বলে জানান পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। 

চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে মিয়ানমার দিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। অন্তত ২০-২৫ মিনিট পর্যন্ত চলে এ গুলিবর্ষণ। 

তবে কারা, কী কারণে এ গুলিবর্ষণ করেছে; এ ব্যাপারে বিস্তারিত জানেন না বলে জানান চেয়ারম্যান। এ ব্যাপারে বিজিবির সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তবে, বিজিবির সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য না দিলেও গোলাগুলির খবর শুনেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে বালুখালী বিওপি থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের ভেতরে রহমতের বিল হাজীর বাড়ী এলাকায় ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিকটাবস্থানে টহলরত থাকা অবস্থায় দ্রুত সেই সংঘর্ষ এলাকায় গিয়ে অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ফায়ার শুরু করে। এসময়ে বিজিবি ইয়াবা ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে ইয়াবা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বালুখালী বিওপি হতে অতি দ্রুত আর একটি  টহল দল প্রতিহতরত বিজিবি সদস্যদের সাথে যোগ দেয়। বিজিবি তড়িৎ এবং সুসংহত তৎপরতায় উক্ত ইয়াবা সন্ত্রাসীরা মায়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় বিজিবি টহলদলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইয়াবা ব্যবসায়ীদের কোন সদস্য আহত/নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। বর্তমানে সকল বিওপি সমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।


একাত্তর/জো

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর