দুই সন্তানকে নিয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৫:২৭ পিএম

নড়াইলে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ তার শিশু সন্তানদের নিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের ভওয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারী ও তার দুই সন্তানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই নারীর স্বজন ও স্থানীয়রা জানায়, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে হোটেল বাবুর্চি স্বামীর তার ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বুধবার সকালেও তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী তাকে মারপিটও করে। ওই ঘটনার জেরে স্বামী কাজে বেরিয়ে গেলে তিনি দুই সন্তানসহ আত্মহত্যার উদ্দেশ্যে আগাছা নাশক কিনে এনে নিজে খায় এবং ছেলে (৯) ও মেয়েকে (৪) জুসের সঙ্গে মিশিয়ে পান করায়। পরে তারা অসুস্থ হয়ে পড়লে ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

আরও পড়ুন: শ্রীপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত 

নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রাবেয়া আফরোজ জানান, বিষপানে গুরুতর অসুস্থ ওই নারী ও তার সন্তানদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।


একাত্তর/জো 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর