শ্রীপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৪:৫৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় নারী ও শিশুসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০), মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের বাবুল মিয়া (৩২) ও তার মেয়ে নুসরাত (৭)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল মিয়া তার শাশুড়ি বাছিরন ও মেয়ে নুসরাতকে নিয়ে মোটরসাইকেলে করে বদনীভাঙ্গা গ্রাম থেকে বেতঝুড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। তারা বদনীভাঙ্গা চুক্কাবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাছিরন ঘটনাস্থলেই নিহত হন এবং বাবুল ও নুসরাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুসরাতের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছলে বাবুল মিয়াও মারা যান।

আরও পড়ুন: চান্দিনায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনা ঘটানো ট্রাকটি আটক করা গেলেও ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর