হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুদ্ধকে দুষলেন জেলেনস্কি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৬:১৭ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে বুধবার একটি কিন্ডারগার্টেনের পাশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্তে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর মস্কো টাইমসের। 

এদিকে এ ঘটনার সঙ্গে ইউক্রেন সরাসরি রাশিয়ার জড়িত থাকার দাবি না করলেও প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, "এটি যুদ্ধের পরিণাম।"

দাভোসে অর্থনৈতিক ফোরামের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধে কোনো দুর্ঘটনা ঘটে না। এগুলো সবই যুদ্ধের ফলাফল।

তিনি আবারও উন্নত ও পশ্চিমাদের তৈরি ভারি ট্যাংক সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন।

image

আরও পড়ুন: চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের নির্দেশ

জেলেনস্কি আরও বলেন, মুক্ত বিশ্ব চিন্তার জন্যে যে সময় ব্যয় করে, সন্ত্রাসী রাষ্ট্রগুলো সে সময় ব্যবহার করে হত্যার জন্য।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে একে ‘হৃদয়বিদারক ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংস্কারক ও দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় ওই অঞ্চল অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।


 একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর