নওগাঁয় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১০:২৯ পিএম

নওগাঁ সদরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চকপিয়ার গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশুরা হল নওগাঁ পৌরসভার ৩ নং ওয়ার্ডের চকপিয়ার গ্রামের আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ (৫) ও নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল পাঁচটার দিকে বাড়ির উঠানে প্রতিবেশী ওই দুই শিশু খেলাধুলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে আব্দুল্লাহের মা ওই ডোবার কাছে গিয়ে খাদিজাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে স্থানীয়রা পানি থেকে আব্দুল্লাহ ও খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কুড়িগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে দুই রোহিঙ্গা নারী আটক

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর