কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো পাচারকারীরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় বেনাপোলের সাদিপুর সীমান্তের চেকপোস্ট এলাকায় সাদিপুর সড়কের ব্রিজের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন খবর আসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা ওই জায়গায় অবস্থান করছে। পরে থানা পুলিশের বিশেষ একটি দল এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। পাচারকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণের বারগুলো পড়ে যায়। 

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকহামলা, নিহত ৯

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে। 


একাত্তর/এসি


খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর