যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) রাতে জেলার মণিরামপুর উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের নাম ইমামুল হোসেন (৫০)। তিনি জেলার ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, ইমামুল হোসেনের নাতনিকে এলাকার কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। ইমামুল এর প্রতিবাদ করায় সোমবার রাতে ওই যুবকদের সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে ওই রাতেই বাড়ি থেকে কিছু দূরে স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইমামুল ইজিবাইক থেকে নামামাত্রই তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় সিরাজুল ইসলামের নেতৃত্বে রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক ধারালো অস্ত্র, দা ও লাঠি নিয়ে ইমামুলের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদি হয়ে মণিরামপুর থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ হোসাইন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ বলেন, খবর পেয়ে মণিরামপুর ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর