বেনাপোলে বাড়িতে গুলি, ব্যবসায়িক বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:১১ পিএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। 

সোমবার (৮ জুন) দুপুরে যশোরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।

সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সোহাগ হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এসময় লিখিত বক্তব্যে সোহাগ হোসেন জানান, গত শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে বেনাপোলের বড়আঁচড়া এলাকায় তার ভাড়া বাসভবনে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীরা বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি বলেন, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে এবং আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন অংশে লাগে। ঘটনার সময় আমি পরিবারের সদস্যদের নিয়ে ভেতরেই ছিলাম। অল্পের জন্য আমরা সবাই প্রাণে রক্ষা পেয়েছি।

ব্যবসায়ী সোহাগ হোসেনের অভিযোগ, এই হামলার কারণে শুধু তার জীবনই হুমকির মুখে পড়েনি, বরং পুরো বড়আঁচড়া এলাকায় চরম ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর পরই স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে বেনাপোল পোর্ট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। তার বাসার আশপাশে এবং ওই এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সোহাগ হোসেন প্রশাসনের কাছে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই পুলিশ আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
সমসাময়িক বিভিন্ন ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা দিতে বিএনপির সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের রূপকার এবং ককরোচ জনতা পার্টির (সিজিপি)  প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সংসদ সদস্য তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বালের বাসভবন ত্যাগ করে...
দিল্লিতে ভোটের হিড়িক আর ক্ষমতার লড়াইয়ের মাঝে এখন সবচেয়ে চটকদার নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘১৩ কোটি ভোট হাওয়া’ করার অভিযোগে যে...
দিল্লিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছে দেশের শীর্ষ আদালত।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর