ট্যাংকলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ট্যাংকলরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী সুজয় বিশ্বাস (৩৭) খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের অনুকুল বিশ্বাসের ছেলে। 

পুলিশ জানায়, বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকা থেকে মোটরসাইকেলে সুজয় খুলনার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরির সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। কাটাখালী হাইওয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘাতক ট্যাংকলরিটি জব্দ করা হয়েছে। তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন।


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর