জার্মানির পর ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে আমেরিকা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম

জার্মান চ্যান্সেলর শলৎসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠাবার কথা ঘোষণা করলেন। জো বাইডেন ঘোষণা করেছেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাঙ্ক ইউক্রেনকে দেবেন।

হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাঙ্ক।’

গতবছর মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১০০ বিলিয়ান ডলারের সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অর্থ দিয়েই এই ট্যাঙ্ক ও অন্য সামরিক সামগ্রী পাঠানো হবে।

এর আগে জার্মানির চ্যান্সেলর শলৎস জানিয়েছিলেন, জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড-২ ট্রাঙ্ক দেবে। পার্লামেন্টে শলৎস বলেছেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তাদের যুদ্ধজয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ এই দুই ঘোষণা। ইউক্রেনে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিস থেকে বলা হয়, এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অত্যাধুনিক ট্যাঙ্ক পাওয়ার জন্য জার্মানিকে চাপ দিচ্ছিলো।

আরও পড়ুন: ইউক্রেনে লেপার্ড-২ পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা জার্মানির

ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, আমেরিকা থেকে একটি ট্যাঙ্কও যদি ইউক্রেনে পৌঁছায়, তাহলে তাকে উস্কানি হিসাবেই দেখা হবে।


একাত্তর/আরএ

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
লিভারপুলের হিল ডিকিনসন স্টেডিয়ামে রোববারের ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচটি ফুটবল ভক্তদের যেন এক রোলার কোস্টার রাইডের অভিজ্ঞতা দিল। একদম শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে এনসলি মেটল্যান্ড-নাইলসের এক...
প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচটা খেলা ছিল নাকি কেবলই গোল উৎসবের মহড়া দেওয়া ছিল, তা নিয়ে স্বয়ং ভ্যালেন্সিয়ার সমর্থকরাই দ্বিধায় পড়তে পারেন! রবিবারের লা লিগা ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে তাদেরই ঘরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর