হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী মো. ইশরাক হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রিজের কাছে হাতিরঝিল পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইশরাককে উদ্ধার করে পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশরাক ঢাকার ওয়ারী ৮নং গুপি কিষান লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তিনি বাবার মেটালক্রাফ কেমিক্যাল ব্যবসা দেখাশোনা করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ইশরাককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর রামপুরা ব্রিজের পাশে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ইশরাক। সেখানে অনেক লোকজনের ভিড় থাকলেও তাকে কেউ হাসপাতালে নিয়ে আসেননি। কেউ কেউ সেখানে ভিডিও করছিলেন, কেউ আবার ছবি তুলছিলেন।

তিনি বলেন, যতটুকু শুনেছি গুলশানের দিক থেকে রামপুরা ব্রিজের দিকে আসছিলেন ইশরাক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের বিম ভেঙে পড়ে শ্রমিক নিহত

মৃতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, বুধবার রাতে ইশরাক বাসা থেকে বের হয়েছিলেন গুলশানের নিকেতনে তার বন্ধুর বাসায় যাবেন বলে। বাসায় মোবাইল রেখে গিয়েছিলেন ভুলে। পরে সেখান থেকে বাসায় ফিরে মোবাইল নিয়ে আবার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর