চৌদ্দগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:১৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দি‌কে কু‌মিল্লার চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কেফায়েত উল্লাহ (২৬) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর মোহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকালে চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা এলাকায় মালবাহী একটি ট্রাক কেফায়েত উল্লাহর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় কেফায়েত ট্রাকের চাকার নিচে পড়ে দেহের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ দাস জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এক‌টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর