কৃষ্ণাঙ্গ হত্যার জেরে মার্কিন পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:০১ এএম

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে নৃশংসভাবে এক কৃষ্ণাঙ্গকে হত্যার সাথে জড়িত থাকায় স্করপিয়ন স্পেশাল ইউনিট নামের পুলিশ বাহিনীর একটি বিভাগকে ভেঙে দেয়া হয়েছে। মেমফিস পুলিশ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পুলিশের ওই বিশেষ ইউনিটের সদস্য ছিল ৫০ জন। শনিবার (২৮ জানুয়ারি) পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সকলের সর্বোত্তম স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নিহত তরুণ টায়ার নিকোলসের পরিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

গত ৭ জানুয়ারি নিকোলসের ওপর নিপীড়ন চালানো হয়। পুলিশ জানিয়েছিল, ২৯ বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ গাড়িচালক নিকোলস বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়ি থামানো পর পুলিশ তাকে টেনে গাড়ি থেকে বের করে। পুলিশের সাথে তার ধস্তাধস্তিও হয় বলে জানা যায়। 

একপর্যায়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে নির্মমভাবে প্রহার করে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পর তিনি হাসপাতালেই মারা যান।

নিকোলসের পরিবার দাবি করেছে, তাকে এত নির্মমভাবে প্রহার করা হয়েছিল যে তাকে চেনাই যাচ্ছিল না। এই মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে ওঠে।

গাড়ি চুরি ও সঙ্ঘবদ্ধ অপরাধ দমনের জন্য ২০২১ সালের অক্টোবরে স্করপিয়ন ইউনিটটি গঠন করা হয়েছিল। তারা তাদের কাজে বেশ সফলও হয়েছিল।

নিকোলসের ঘটনার পর ওই ইউনিটের পাঁচ অফিসারকে বরখাস্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে হত্যা, আগ্রাসীভাবে আক্রমণসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর