নানাবাড়িতে নাতির মৃত্যু, শোক সইতে পারলেন না নানি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

পটুয়াখালীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে মাছ ধরার সময় বিদ্যুতস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে নাতির এমন মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন নানি।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের পার কার্তিকপাশা গ্রামের ফেদুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাতি মো. খালিদ হোসেন (২০) ও নানি কুলসুম বেগম (৬৫)। খালিদ দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মো. মাওলানা রফিকুল ইসলামের ছেলে এবং নানি পার কার্তিকপাশা গ্রামের আজিজ মুন্সির স্ত্রী।

পরিবার জানায়, সকালে খালিদ নানাবাড়ির পুকুরে মাছ ধরতে সেচ যন্ত্রের মোটর চালু করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাতির মৃত্যুর খবর শুনে নানি কুলসুম বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।  

মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাশিদুল হক সেলিম জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার পেদার মাধ্যমে কুসুম বেগমের মৃত্যুর খবর পেয়েছি। 

দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হক শাহিন জানান, সকাল সাড়ে ১১টায়  বিদ্যুতস্পৃষ্ট খালিদকে হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: পেশোয়ার হামলায় নিহত বেড়ে ৩২, পাক তালেবানের দায় স্বীকার

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এখন পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। 

সবশেষে জানা যায়, নিহত নাতি খালিদের নামাজে জানাজা বাদ আছর নিজ বাড়িতে অনুষ্ঠানের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে নানি কুলসুম বেগমের নামাজে জানাজা বাদ মাগরিব পার কার্তিকপাশা গ্রামের নিজ বাড়িতে সম্পন্নের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


একাত্তর/এসি 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর