মৃত্যুদণ্ড পাওয়া ময়মনসিংহের দুই পলাতক রাজাকার গ্রেপ্তার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ পিএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় নিরীহ বাঙালিদের আটক, নির্যাতন, অপহরণ, হত্যা, লুটপাট, ঘরবাড়ি লুট, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার সঙ্গে তারা জড়িত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নকিব হোসেন আদিল সরকার (৬৯) এবং মো. মোখলেসুর রহমান মুকুল (৬৭)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তাদের রাজধানীর দক্ষিণখান এবং আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশালে রাজাকার বাহিনীতে যোগ দেন। তারা ওই বছর জুন-জুলাইয়ের দিকে ময়মনসিংহের ত্রিশালের আহমেদাবাদে একটি ক্যাম্প করেন। মুক্তিযোদ্ধাদের নদী পারাপারে সহযোগিতা করায় তারা বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে ক্যাম্পে নিয়ে নির্যাতন ও পরে ১৫ আগস্ট সকালে গুলি করে হত্যা করেন। 

এ ঘটনায় ইউনুস আলীর ছেলে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে দুই জনের নামসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা রুজু হয়। এরপর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অভিযুক্ত দুইজন আসামি রায়ের আগে স্বাভাবিকভাবে মারা যান এবং ২০২৩ সালের ২৩ জানুয়ারি নকিব হোসেন আদিল সরকার ও মো. মোখলেছুর রহমান মুকুলসহ সাত জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এর আগে ২০১৫ সালে মামলার তদন্ত কাজ শুরু হতেই তারা পলাতক ছিলেন।

আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি দুই মাস পর

র‌্যাব জানায়, তারা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন এবং পরিবার থেকে তাদের ভরণপোষণ করা হতো। 


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর