মুন্সীগঞ্জে পশুখাদ্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক খৈল-ভুসি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার যশুরগাঁও এলাকায় বাড়ির পাশ থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত সত্য রঞ্জন দত্ত শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই। তিনি তিন কন্যা সন্তানের জনক।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে খৈল-ভুসির ব্যবসা করতেন সত্যরঞ্জন দত্ত। প্রতিদিন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে যান। কিন্তু বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায় সত্য রঞ্জনকে। এসময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহের মৃত্যু

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। তার বুকে তিনটি ও পিঠের ডান ও বাম পাশে দুইটিসহ মোট পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন তার দেহে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর