সরাইলে ধানিজমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধানিজমি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উচালিয়া পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত বৃদ্ধ আব্দুল হামিদ (৫৮) ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত ১১টার দিকে বাসা থেকে বের হন আব্দুল হামিদ। পরে গভীর রাত হলেও আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করে তার কোনো সন্ধান পায়নি। পরে সকালে বাড়ির পাশে ধানিজমিতে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। 

আরও পড়ুন: বাঘাইছড়িতে দুই চোরাই মেশিনসহ একজন আটক

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর