জাপানি শিশু লিনা বাবা-মার সঙ্গে ভাগাভাগি করে থাকবে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

পারিবারিক আদালতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশুর মধ্যে ছোট শিশু নাকানো লায়লা লিনা বাবার কাছে একদিন ও মায়ের কাছে একদিন করে থাকবে। 

আর পারিবারিক আদালতের দেয়া রায় অনুযায়ী বড় মেয়ে মায়ের কাছেই থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। 

সকালে জাপানি দুই সন্তান নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকা ও তাদের বাবা মা ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে হাজির হন। 

লায়লা লিনার মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি ওই সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন। আর বাবার পক্ষে শুনানি করেন নাসিমা আক্তার লাভলী। তিনি লিনাকে বাবার হেফাজতে রাখার প্রার্থনা করেন।

শুনানি নিয়ে বিচারক দুই সন্তানের সঙ্গে কথা বলেন। দুই শিশুর মধ্যে ছোট মেয়ে লায়লা লিনা বিচারকের খাস কামরায় জানায় সে বাবার কাছে থাকতে চায়। 

আদেশের আগে বিচারক বলেন, লিনার সঙ্গে আমার কথা হয়েছে। সে বাবার কাছে থাকতে চায়। না হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে যেতে চায়। সে মায়ের সঙ্গে জাপানে যেতে চায়নি। তবে বলেনি মায়ের কাছে থাকবে না। এরপর নতুন আদেশ দেন বিচারক।

আদালত জানায়, আপিল শুনানি পর্যন্ত লিনা একদিন তার মা নাকানো এরিকোর কাছে এবং আরেকদিন বাবা প্রকৌশলী ইমরান শরীফের কাছে থাকবে। আদেশ শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়েন মেয়ে লায়লা লিনা। 

এর আগে গত ২৯ জানুয়ারি বাবা ইমরান শরীফের মামলা খারিজ করে দুই সন্তান তার মায়ের জিম্মায় থাকবে বলে রায় দেন আদালত। 

কিন্তু রায়ের পর থেকে মেজো মেয়ে লিনার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে করেন তার মা। 

পরে বুধবার ভোরে কালাচাঁদপুরে আত্মগোপন করা বাবা ইমরান ও মেয়ে লিনাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। 

আরও পড়ুন: আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেলো বাংলাদেশ

এর আগে মঙ্গলবার রাতে মা নাকানো এরিকো তাঁর বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। 

মায়ের জিম্মায় সন্তানদের দেয়ার রায়ের বিরুদ্ধে ইমরান শরীফ পারিবারিক আপিল আদালতে আপিল করেছেন। যার শুনানি হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। 


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর