হিন্ডেনবার্গ গবেষণা প্রতিবেদন

আদানি বিপর্যয়ের ধাক্কা লেগেছে ভারতের পার্লামেন্টেও

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

ভারতের আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের দামের অধঃপতনের কারণে দ্বিতীয় দিনের মতো দেশটির পার্লামেন্ট ব্যাহত হয়েছে। মার্কিন শর্ট-সেলারের একটি সমালোচনামূলক গবেষণা প্রতিবেদনের পরে পদ্ধতিগত ঝুঁকির আশঙ্কায় রয়েছে গ্রুপটি। 

হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে আদানি গ্রুপের ঋণের মাত্রা এবং ট্যাক্স হেভেন ব্যবহার সম্পর্কে প্রশ্ন তোলার পরে সাতটি তালিকাভুক্ত আদানি উদ্যোগ তাদের অর্ধেকেরও বেশি বাজার মূলধন হারিয়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগী আদানির বিরুদ্ধে স্লোগান দেন কিছু রাজনীতিবিদ।

তারা বলেন, 'আমরা একটি যৌথ সংসদীয় কমিটি চাই (তদন্ত করতে)। গরিবদের লুট করা বন্ধ করুন' ।

বুধবার (১ ফেব্রুয়ারি) গ্রুপটি তার আড়াই বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি বাতিল করার পরে বিনিয়োগকারীদের মনোভাব আরও ধাক্কা খেয়েছে। গ্রুপের বিলিয়নেয়ার চেয়ারম্যান গৌতম আদানির জন্য বিশাল বড় ধাক্কা এটি।

আইনপ্রণেতারা বিষয়টির ব্যাপক তদন্তের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক ঋণদাতাদের কাছে গ্রুপের এক্সপোজারের বিস্তারিত জানতে চেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র। 

আদানি হিন্ডেনবার্গের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে অভিহিত করে দাবি করেছেন যে তাদের আর্থিক অবস্থা শক্তিশালী রয়েছে, কিন্তু বিনিয়োগকারীদের মনোভাব ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা শেয়ারের দামে অবিরাম পতন এনেছে।

তবে বিদেশী বিনিয়োগকারীরা ইতোমধ্যেই ভারতের বাজারে তাদের এক্সপোজার কমিয়ে দিচ্ছে। যদি এটি বিনিয়োগকারীদের মেজাজে বড় পরিবর্তন আনে তাহলে আদানি গ্রুপের পতন আরও ত্বরান্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রতিবেদনে হিন্ডেনবার্গ বলেছে, মূল তালিকাভুক্ত আদানি কোম্পানিগুলোর 'উপর্যাপ্ত ঋণ' ছিল। এর ফলে সাতটি তালিকাভুক্ত সংস্থার শেয়ারের দাম ৮৫ শতাংশ কমেছে। আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক কারসাজির অভিযোগও করা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন: সম্মেলনে বসছে ইইউ ও ইউক্রেন, দ্রুত সদস্যপদের আশা নেই

তবে আদানি গ্রুপের দাবি, স্টক ম্যানিপুলেশনের অভিযোগের 'কোন ভিত্তি নেই' এবং ভারতীয় আইন সম্পর্কে অজ্ঞতা থেকে এই অভিযোগ করা হয়েছে। 

৬০ বছর বয়সী আদানির জন্য এই বিপর্যয় একটি নাটকীয় মোড়। সাম্প্রতিক বছরগুলোতে শিল্পে বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য বিদেশী জায়ান্টদের সাথে অংশীদারিত্ব তৈরি করেছেন এবং বিনিয়োগ আকর্ষণ করেছেন তিনি৷


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর