বেলুন কাণ্ডে ব্লিনকেনের চীন সফর স্থগিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮ এএম

নিরাপত্তা, তাইওয়ান ও করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফর করার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা নজরদারি বেলুন শনাক্ত হওয়ার পর চীন সফরে যাওয়া পিছিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

শুক্রবার সন্ধ্যায় চীন সফরে রওয়ানা হওয়ার কথা ছিল ব্লিনকেনের। আর চীনে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কোনো মন্ত্রীর এটিই হতো প্রথম সফর।

এদিকে চীনের এই বেলুন কাণ্ডে খানিকটা চটেছেন ব্লিনকেন। বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

অপরদিকে চীন এরই মধ্যে ঘটনাটির ব্যাখ্যা দিয়ে বলেছে, তারা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ওই বেলুন ব্যবহার করেছে এবং সেটি খারাপ আবহাওয়ার কারণে এর নির্ধারিত রুট থেকে সরে গেছে।

বেলুন অনাকাঙ্খিতভাবে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ার জন্য চীন দুঃখও প্রকাশ করেছে এমনকী বিষয়টির একটি মীমাংসা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে।

আরও পড়ুন: দুই বাঘের দখলে সুন্দরবনের চান্দেশ্বর অফিস, অবরুদ্ধ পাঁচ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ব্লিনকেনের চীন সফরের জন্য এ মুহূর্তে পরিস্থিতি অনুকূল নয়। তবে যতো তাড়াতাড়ি সম্ভব আরেকটি সফরের পরিকল্পনা করা হবে।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ওই বেলুনটি গত কিছুদিন ধরে খুবই সংবেদনশীল বিভিন্ন স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা মনে করেন এই বেলুন আসলে অনেক উপর দিয়ে উড়ে যাওয়া নজরদারি যন্ত্র।


একাত্তর/এসি

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর