আইএমএফের শর্ত মেনে ঋণ নিচ্ছে পাকিস্তান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮ এএম

ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। 

ঋণের ব্যাপারে আলোচনা করতে গত ৩১ জানুয়ারি পাকিস্তানে আইএমএফের একটি প্রতিনিধি দল এসেছে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। খবর: এএফপি ও পিটিআই।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক টিভি সাক্ষাৎকারে বলেন, আইএমএফ ঋণ দিতে ‘অভাবনীয়’ শর্ত দিচ্ছে। কিন্তু তাও তাদের কিছু করার নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সেসব শর্ত মেনে নেবেন বলে জানান তিনি।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। আইএমএফের সঙ্গে যেসব শর্তে রাজি হতে হবে, সেগুলো অভাবনীয়। এসব শর্ত মেনে নিতে হবে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার জানায়, বর্তমানে তাদের কাছে বিদেশি মুদ্রার রিজার্ভ আছে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার, যা দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো যাবে। ফলে এখন অতি জরুরি পণ্য ওষুধ ও খাদ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানি করতে এলসি দিচ্ছে না দেশটির সরকার। আর এ কারণে করাচি বন্দরে পড়ে আছে হাজার হাজার কনটেইনার। 

আরও পড়ুন: ইউক্রেনকে যুদ্ধ বিমান দিতে ‘বছর না হলেও কয়েক মাস’ লাগবে

জানা গেছে, কর বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকি দেওয়া বন্ধ করার শর্তে আইএমএফ পাকিস্তান সরকারকে ঋণ দেবে।


একাত্তর/জো 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর