সুন্দরবনে বন কর্মকর্তাদের পিটিয়ে পালালো চোরা শিকারিরা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৩ পিএম

সুন্দরবনে হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারিদের হামলায় আহত হয়েছেন বনবিভাগের স্টেশন কর্মকর্তাসহ চার সদস্য। চোরা শিকারিদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের সময় এ ঘটনা ঘটে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, গোড়া বাঁশতলা গ্রামের ফারুক হোসেন হাওলাদারের (৩০) নেতৃত্বে চার সদস্যের চোরা শিকারি দলকে আটক করতে সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারিদের একটি নৌকা আটক করা হয়।

এসময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে হরিণের দুইটি পাসহ ২০ কেজি হরিণের মাংস, দুই হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়।

পরে চোরা শিকারিদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সাথে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। 

আরও পড়ুন: কামারখন্দে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এতে স্টেশন কর্মকর্তা মো. শাহজাহানসহ তিন বন প্রহরী আঘাতপ্রাপ্ত হন। ফলে চোরা শিকারিদের কাউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই চোরা শিকারিদের আটকের জন্য বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। 

এই কর্মকর্তা আরও জানান, হরিণ শিকারিদের হামলায় আহত তিনিসহ চারজন কচুবুনিয়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর