শিবচরে দ্রুতগামী বাসের চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম

মাদারীপুর জেলার শিবচরে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক্সপ্রেসওয়ের সুর্যনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু আলফাজ (৯) ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের আলম খানের ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের এক্সপ্রেসওয়ে পার হয়ে সূর্যনগর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল শিশুটি। এসময় ঢাকা থেকে খুলনার দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মেহেরপুরে ১৫ লাখ টাকার হেরোইনসহ তিনজন আটক 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষুদ্ধ জনতাকে শান্ত করে ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর