পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

পাকিস্তানে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। খবর জিও নিউজের। তবে ওই দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১২ জন আহতের খবর জানিয়েছেন দেশটির আরেক গণমাধ্যম ডন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেশটির পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জিও নিউজ জানিয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিলো।  অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ফুটবলার আতসুকে উদ্ধার

পুলিশের বরাত দিয়ে জিও জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছে। তবে অন্ধকারে উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে। 

এদিকে এই সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা আহতদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।


একাত্তর/এসি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর