বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণের সময় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম

বরিশাল ক্যাডেট স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণের সময় রশি ছিঁড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনার পর সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, নিহত সালমান রহমান জুবায়ের (১৫) গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা সুলতানা মনির বড় ছেলে। সে বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে জুবায়ের বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অবস্ট্রাকল ট্রেনিং চলছিল। এসময় রশি ছিঁড়ে পড়ে লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় জুবায়ের। 

তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ও পরে লেবুখালী শেখ হাসিনা সিএমএইচ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ মাঠে প্রথম ও বেলা সাড়ে ১১টায় পানপট্টি ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ক্যাডেট জুবায়েরের দাফন সম্পন্ন করা হয়েছে। 

আরও পড়ুন: পা দিয়ে লিখে কালুখালীর হাবিবের আলিম পাস

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বিজয় জানান, ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/এসজে

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টির (কথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আবারও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের...
গাজীপুরে একটি মাদ্রাসা থেকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ছায়াবীথি এলাকার ইশায়াতুল কুরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মরদেহ...
রাজবাড়ীর পাংশায় মাঠ থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার মৌরাট ইউনিয়নে মহিষভাঙ্গা গ্রামের লালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর