পাংশায় মাঠ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ পিএম

রাজবাড়ীর পাংশায় মাঠ থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার মৌরাট ইউনিয়নে মহিষভাঙ্গা গ্রামের লালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রাব্বি মণ্ডল (১৪) মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেনের ছেলে ও আখরজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রাব্বির স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে ব্যাডমিন্টন খেলতে যায় রাব্বি। পরে সেখান থেকে দুই বন্ধু পার্শ্ববর্তী পুঁইজোর এলাকায় ওয়াজ মাহফিল শোনার জন্য তাকে ডেকে নিয়ে যায়। এরপর সকাল হয়ে গেলেও রাব্বি আর বাড়ি ফেরেনি।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির অদূরে মাঠে রাব্বির মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশ ও তার পরিবারকে খবর দেয়া হয়। 

এ ঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আরও পড়ুন: কাঠালিয়ায় গাছে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন কিশোরকে থানায় আনা হয়েছে।  খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


একাত্তর/জো 

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর