লক্ষ্মীপুরে জেলের জালে ১৬০ কেজির শাপলাপাতা মাছ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের ইলিশা জালে বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জেলেরা মাছটি কমলনগর উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনলে মাছটি দেখতে উৎসুক লোকজন ভিড় জমায়।

জানা গেছে, মাছটির ওজন প্রায় ১৬০ কেজি (সাড়ে ২৪ মণ)। বিশাল দেহী ও বৃত্তাকার এ মাছটি সাড়ে ৩০ ফুট চওড়া আর লেজের দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। 

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, কমলনগর উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী।

আরও পড়ুন: কলাপাড়ায় মাথায় গাছ পড়ে শ্রমিক নিহত

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের শাপলা পাতা মাছ মাঝে-মধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গোপসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় শাপলাপাতা মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়ে নাই।


একাত্তর/জো

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর